×

সারাদেশ

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১২:৩৮ পিএম

নেত্রকোণায় ঠাকুরাকোনার কদমদেউলী নামক স্থানে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নেত্রকোণা-মোহনগঞ্জ রেলপথের ঠাকুরাকোনা কদমদেউলী রেলগেইট এলাকায় মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৮টার দিকে ঠাকুরাকোনা প্রবেশের আগমুহূর্তে কদমদেউলী রেলক্রসিং নামক এলাকায় রাস্তা পারাপারের সময় ঐ অজ্ঞাত ব্যক্তি ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মোহনগঞ্জ রেল পুলিশের এসআই মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৫০ বছর বয়সের অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতের পরিচয় শনাক্ত নিশ্চিত করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App