×

সারাদেশ

ফুলপুরে লাম্পি রোগে শত শত গরুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৭:২১ পিএম

ফুলপুরে লাম্পি রোগে শত শত গরুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক
ময়মনসিংহের ফুলপুরে মরণব্যাধি লাম্পি স্কিন রোগে শত শত গরুর প্রাণহানি ঘটছে। প্রয়োজনীয় ভ্যাকসিনের অভাবে রোগ নিয়ন্ত্রণ হচ্ছে না। জানা যায়, ফুলপুর উপজেলার প্রায় সর্বত্র মারাত্মক লাম্পি রোগে আক্রান্ত হচ্ছে হাজার হাজার গরু। কিছু গরু চিকিৎসার মাধ্যমে সুস্থ হলেও গত দেড় মাসে শত শত গরুর প্রাণহানি ঘটেছে। ফুলপুর প্রাণিসম্পদ অফিসে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় রোগটি সর্বত্র ছড়িয়ে পড়ছে। কঠিন পরিশ্রম করে যত্নের সাথে লালিত পালিত গরু মারা যাওয়ায় অনেক কৃষক সর্বস্বান্ত হয়ে পড়ছেন। সম্প্রতি উপজেলার ফতেপুর গ্রামের কাসেম মন্ডল ও জামাল উদ্দিন ফকিরের একটি করে ষাঁড় গরু মারা যায়। ঠাকুরবাখাই গ্রামের খোকা সরকার, পশ্চিম বাখাই গ্রামের ফরহাদ শিকদার ও সুলতান মিয়ার একটি করে গরু মারা যায়। গত মঙ্গলবার ফতেপুর পূর্ব গ্রামে কৃষক হাসেমের একটি গাভী মারা যায়। মধ্যনগর গ্রামের নজরুল ইসলাম, আনোয়ার হোসেন ও ইছব আলীর একটি করে গরু মারা যায়। আলকদী গ্রামের আব্দুর রহিমের একটি গরু মারা যায়। ফতেপুর গ্রামের কৃষক শাহীনের দুইটি গরু ও সাইনুল ইসলাম, আমান উল্লাহ, কাসেম, রফিকুল, আব্দুর রাজ্জাক ও হেলাল খানের একটি করে গরু মারা যায়। উপজেলার বামনখিলা গ্রামের শামছুল খান মোমতাজ ফকির ও আইয়ুব আলীর একটি করে গরু মারা যায়। কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বিপুল সরকারে একটি, বাতিকুড়া গ্রামের কৃষক কালোচান, শহীদ মিয়া, ছালামা শহিদুল্লাহ, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম ও শামছু মন্ডলের একটি করে গরু মারা যায়। এছাড়া প্রায়ই বিভিন্ন গ্রাম থেকে লাম্পি রোগে গরুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জানা যায়, কাইচাপুর গ্রামের কৃষক রব্বানী তার একটি ষাঁড় গরু বাজারে নিলে ১ লাখ ১৭ হাজার টাকা দরদাম হলেও তিনি বিক্রি না করে বাড়ি নিয়ে যান। পরবর্তীতে গরুটি লাম্পি রোগে আক্রান্ত হলে চিকিৎসা করার পরও উন্নতি না হওয়ায় গোপনে গরুটি মাত্র ৩৩ হাজার টাকায় একজন কসাইয়ের কাছে বিক্রি করেন। ফুলপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, সরকারিভাবে গত এক বছরে ৯ হাজার ৯০০ গরুর জন্য লাম্পি রোগের ভ্যাকসিন বরাদ্দ পাওয়া যায়। বিগত ২০১৭ সালের জরিপে ফুলপুর উপজেলায় গরুর সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার ৮শ’ একাশি। এর পর আর কোনো জরিপ না হলেও বর্তমানে গরুর সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় কৃষকদের বাইরে থেকে উচ্চমূল্যে লাম্পি রোগের প্রতিষেধক কিনতে হচ্ছে। অর্থাভাবে ভ্যাকসিন কিনতে না পারায় অনেকের গরু আক্রান্ত হচ্ছে। বাইরে ও সময়মত ভ্যাকসিন না পাওয়া না যাওয়ায় এর বিরূপ প্রভাবে গরু মৃত্যুর আশঙ্কাজনক হারে বাড়ছে। এছাড়া ভ্যাকসিন দেওয়ার পরও কিছু কিছু গরু আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে ফুলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাককে প্রশ্ন করলে তিনি বলেন, এ রোগে আক্রান্ত গরুর কাছাকাছি অবস্থান করলে অজান্তেই সুস্থ গরু আক্রান্ত হয়ে পড়ে। পরে লক্ষণ প্রকাশ পায়। সংক্রমিক হওয়ার পর লক্ষণ প্রকাশ পাওয়ার আগে ভ্যাকসিন প্রয়োগে কোনো সুফল পাওয়া যায় না। লাম্পি রোগে আক্রান্ত গরুর মাংস খেলে মানবদেহের কোনো ক্ষতি হবে কিনা জানতে চাইলে ডা. আব্দুর রেজ্জাক বলেন, আক্রান্ত গরু জবাই ও মাংস বিক্রি করা সরকারিভাবে নিষেধ, তাই না খাওয়াই ভালো। তবে মানবদেহের জন্য ক্ষতিকর বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণ পাওয়া যায় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App