×

সারাদেশ

তিস্তার পানি কমা শুরু হলেও দুর্ভোগ কমেনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০৮:৩৬ পিএম

লালমনিরহাটে তিস্তা নদীর পানি শনিবার সকাল থেকে কমতে শুরু করেছে। শুক্রবার রাত ১২ টায় জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানি পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার সকালে তা কমে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় পানির চাপ একটু কমলেও পানি বন্দি লোকজনের দুর্ভোগ কমেনি। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে গোটা জেলার কয়েক হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। সরেজমিন জানা গেছে, এ বারের তৃতীয় দফা এ বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের। ওই ইউনিয়নের তালেব মোড় এলাকায় একটি বাঁধ ধসে যাচ্ছে। কয়েক'শ পানিবন্দি পরিবার গড্ডিমারী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে আশ্রয় নিয়েছেন। সকালে ওই কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। রাতেই পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও পিআইও ফেরদৌস আহমেদ, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ইউএনও ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্যা পরিস্থিতির খবর নেয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র ডালিয়া শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী এ বারে কয়েক দিন তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App