×

সারাদেশ

কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি :

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ছবি : ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ নম্বর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হাসান ও সহকারী প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম ডালিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের প্রত্যাহার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে ওই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার অভিযোগ ওঠে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। একই সঙ্গে মহিউদ্দিন নামের আরেকজন কর্মকর্তাকে নতুন করে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “তিনি কোনোভাবেই কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাঁকে প্রত্যাহার করেছি। তাৎক্ষণিকভাবে অন্য একজনকে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App