×

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে জাটকা শিকার, ১০ জেলের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ১০:২৬ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে জাটকা শিকার, ১০ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয়ে জাটকা শিকারের দায়ে ১০ জন জেলেকে কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জাটকা শিকারের দায়ে ১০ জন জেলেকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ এপ্রিল) ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে যমুনা নদীতে অভিযান পরিচালনা কালে জাটকা শিকাররত অবস্থায় ১০ জন জেলেকে আটক করা। এ সময় ২৮০ কেজি জাটকা ও ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ এবং জাল ধ্বংস করা হয়েছে । শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের এডিশনাল এসপি তানিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম, শিবালয় থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির ও মৎস্য কর্মকর্তা রফিকুল আলম প্রমুখ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App