×

অর্থনীতি

বাজেট প্রণয়নে ওয়েবসাইটে মতামত দেয়ার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৭:৪৯ পিএম

আসছে জুন মাসে মহান জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। বাজেট প্রনয়নে দেশের সব শ্রেণী পেশার মানুষের মতামতের মাধ্যমে সরকার বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত নেয়ার উদ্যোগ নিয়েছে। নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের আগে বিভিন্ন স্টেকহোল্ডাররা এখানে মতামত দিতে পারবেন।

গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্যে বলা হয়েছে, অর্থ বিভাগের ওয়েরসাইটে (http://www.mof.gov.bd) গিয়ে জাতীয় বাজেট ২০২০-২১ প্রণয়নে মতামত/পরামর্শ (Opinion/Suggestion for Budget 2020-21 Preparation) এই অপশনে ক্লিক করেই যে কেউ তার মতামত দেয়া যাবে।

এতে আরও বলা হয়, দেশ বা বিদেশ থেকেও ওয়েবসাইটের মাধ্যমে বাজেট প্রনয়নের ফরম পূরণ করে বাজেট প্রনয়ন সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে। প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। আরো উল্লেখ্য যে, অর্থ বিভাগের ওয়েবসাইটে (http://www.mof.gov.bd) এবাবের বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলও পাওয়া যাবে, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে ও ডাউনলোড করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App