×

শিক্ষা

স্কুল-কলেজে উপবৃত্তির ৭৫১ কোটি টাকা বিতরণ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫০ পিএম

স্কুল-কলেজে উপবৃত্তির ৭৫১ কোটি টাকা বিতরণ শুরু

প্রতীকী ছবি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর কিস্তির  ৭৫১ কোটি দুই লাখ ৫২ হাজার ২০০ টাকা মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের অধীনে পরিচালিত সমন্বিত উপৃবত্তি কর্মসূচির অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনলাইনে বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আবদুন নূর মুহাম্মদ আল ফিরোজ।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপবৃত্তি প্রাপ্ত কিছু শিক্ষার্থী ভার্চুয়ালি সংযুক্ত হন।

এর আগে জানুয়ারি-জুন, ২০২২ কিস্তির ৪৯ লাখ ৬০০ জন শিক্ষার্থীর মধ্যে ৮২৭ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, উপবৃত্তির টাকা সরাসরি উপকারভোগী শিক্ষার্থীর অভিভাবকের অ্যাকাউন্টে বিতরণ করা হয়। বিতরণ করা অর্থের জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার ক্যাশআউট চার্জ দিতে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App