×

ভারত

পদচ্যুত হলেন বিএসএফ প্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৯:২২ এএম

পদচ্যুত হলেন বিএসএফ প্রধান

বিএসএফ প্রধান নিতিন আগারওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান মহাপরিচালক নিতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদচ্যুত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। 

শুক্রবার (২ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকার এই দুইজনকে বিএসএফ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। তাদের দুজনকেই নিজস্ব রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে।

নিতিন আগারওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। অপরদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা।

আরো পড়ুন: ভারতে ভূমিধসে নিহত ২৯৫

আগারওয়ালকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে ভারত সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। ভারতের মন্ত্রীসভার নিয়োগ কমিটি জানিয়েছে এ দুজনকে এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই পদচ্যুত করা হয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ কারণে কেন্দ্র সরকার তাদের পদচ্যুত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিএসএফ প্রধানের বিরুদ্ধে অভিযোগ, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার সমন্বয় করার সক্ষমতার ঘাটতি রয়েছে।

উল্লেখ্য, ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের ২ লাখ ৬৫ হাজার সদস্য আছে। ভারতে পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান এবং পূর্ব দিকের বাংলাদেশ সীমান্তে বিএসএফের এসব সদস্য মোতায়েন আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App