×

আন্তর্জাতিক

করোনা: মক্কা-মদিনায় আবারও বিধিনিষেধ সৌদি আরবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ১২:২৮ এএম

করোনা: মক্কা-মদিনায় আবারও বিধিনিষেধ সৌদি আরবের
করোনা: মক্কা-মদিনায় আবারও বিধিনিষেধ সৌদি আরবের

পবিত্র কাবা ঘরের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপাসনা করতে হচ্ছে

সৌদি আরবের সরকার সে দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবার সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে।

একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানাচ্ছে, এই দুটি জায়গায় নামাজি এবং উমরাহ্‌ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে। খবর বিবিসির।

সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে বলেও ঐ কর্মকর্তা জানাচ্ছেন। সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।

এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে। সৌদি আরবে গত মাসে কোভিড-১৯ কেসের সংখ্যা এক লাফে অনেক বেড়ে গেছে। গত বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪টি নতুন কেস শনাক্ত করেছে।

গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি করোনার কেস। মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লক্ষ ৫৪ হাজার রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮,৮৭৪ জন।

গত রবিবার সরকার ঘোষণা করেছে, ১লা ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের প্রমাণ দেখাতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App