×

আন্তর্জাতিক

২০ রমজানের মধ্যে মক্কা-মদিনা গেছেন ২ কোটি মুসল্লি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৪:৩০ পিএম

২০ রমজানের মধ্যে মক্কা-মদিনা গেছেন ২ কোটি মুসল্লি

ছবি: সংগৃহীত

মক্কা-মদিনাতে মুসল্লিদের চাপ বেড়ে যায় পবিত্র রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই। শুধু পবিত্র এ রমজানের প্রথম ২০ দিনে মক্কা ও মদিনা ভ্রমণ করেছেন ২ কোটি ২০ লাখ ওমরা পালনকারী মুসল্লি। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর মহাসচিব এ তথ্য জানিয়েছেন।

পবিত্র রমজান মাসে গ্রান্ড মসজিদ এবং মসজিদে নববীতে আগত মুসল্লিদের সার্বিক বিষয়ে তুলে ধরেছেন শেখ ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাই। সৌদি প্রেস এজেন্সির কাছে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। খবর আল আরারিয়ার।

গত ২৩ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়। এরপর থেকেই সৌদি আরবে ওমরা পালনকারীদের চাপ বাড়তে থাকে। এদিকে রমজানের শেষ দশকে মক্কা মদিনায় আগত মুসল্লিদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় তার জন্য সর্বোচ্চ সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।

রমজানের শেষ দশকে দুই মসজিদকে পবিত্র রাখার জন্য প্রতি ১০ মিনিট পর পর ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। এছাড়া দিনে ৭০ বার ফ্লোর জীবাণুনাশক করা হচ্ছে। এছাড়া এ কাজে ব্যবহার করা হয়েছে রোবট, রোবটগুলো টানা ৮ ঘণ্টা কাজ করে। রমজানে আগত ওমরা পালনকারীদের মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে ৮ হাজার গাড়ি। এর মধ্যে রয়েছে ৩ হাজার ইলেকট্রিক গাড়ি।

এছাড়া গ্রান্ড মসজিদে দরজায় নিরাপত্তার জন্য ১৬০ জন কর্মী কাজ করছেন। তারা ওমরা পালনকারীদের সব ধরনের সহযোগিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App