×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের ৩ মন্ত্রীর পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের ৩ মন্ত্রীর পদত্যাগ

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে পদত্যাগ করেছেন ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তার সঙ্গে জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের দুই মন্ত্রীও পদত্যাগ করেছেন। রবিবার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই এমন সংবাদ পাওয়া গেলো। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় এদিন সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে হামাস জিম্মিদের তালিকা দিতে দেরি করায় তা ৩ ঘণ্টা পর হয়।  

ওজমা ইয়েহুদি বা ইহুদি শক্তি পার্টি আর ক্ষমতাসীন জোটে থাকবে না। তবে নেতানিয়াহুর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না তারা। যুদ্ধবিরতি চুক্তির আগের সপ্তাহে পদত্যাগের হুমকি দেন বেন গভির। সেই সঙ্গে একে ‘বেপরোয়া চুক্তি’ বলে অভিহিত করেন। পাশাপাশি অন্য কট্টরপন্থি, বসতি স্থাপনকারীপন্থী পক্ষগুলোকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান তিনি। 

বেন গভির বলেন, প্রস্তাবিত চুক্তিটি শত শত ফিলিস্তিনি কয়েদিকে মুক্ত করে দেবে। গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে আমাদের অজর্নগুলোকে মুছে ফেলবে। ফলে হামাস অপরাজিত থাকবে।

গত বুধবার যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এদিন নির্ধারিত সময়েই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় কার্যকর হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, প্রথম ধাপে যেসব জিম্মি মুক্তি পাবে, তাদের নামের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। অবশেষে পূর্বঘোষিত সময়ের ৩ ঘণ্টা পর বেলা সোয়া ১১টা থেকে তা কার্যকর হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App