×

আন্তর্জাতিক

পদত্যাগ করবেন হাইতির প্রধানমন্ত্রী জোসেফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০৯:৩৮ পিএম

পদত্যাগ করবেন হাইতির প্রধানমন্ত্রী জোসেফ

হাইতির প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ। ফাইল ছবি

পদত্যাগ করতে যাচ্ছেন হাইতির প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ। সোমবার (১৯ জুলাই) দেশটির নির্বাচন বিষয়ক মন্ত্রী এক বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, আরিয়েল হেনরি’র কাছে তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তর করবেন। খবর দ্য নিউইয়র্ক টাইমসের

সপ্তাহের বুধবার হাইতির প্রেসিডেন্ট জোভেলেন ময়িজ নিহত পর পর দেশটির সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন ক্লাউড জোসেফ। তিনি অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গত সপ্তাহের বুধবার হাইতির রাজধানী পোর্ট অ-প্রিন্সে প্রেসিডেন্ট ময়িজের বাড়িতে ঢুকে হামলা চালায় একদল বন্দুকধারী। তাদের গুলিতে প্রাণ হারান হাইতির এই প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়িজও। প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

এর পর থেকেই হাইতির রাজনীতিবিদরা সরকারের নিয়ন্ত্রণের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। হত্যাকাণ্ডের একই সপ্তাহে জোসেফের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল আরিয়েল হেনরির। কিন্তু সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি এ ঘটনায় শপথ গ্রহণ করার সুযোগ পাননি। এ সময় জোসেফ ও আরিয়েল দুজনেই নিজেদের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন। পরে জোসেফই অন্তবর্তীকালীন সরকারের হাল ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App