×

আইন-বিচার

আইনজীবী গুমের মামলায় আসামি হলেন শেখ হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

আইনজীবী গুমের মামলায় আসামি হলেন শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হওয়ার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরো ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী সোহেল রানা। বুধবার (২৫ সেপ্টেম্বর) চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাব সদস্যরা উত্তরা থেকে সোহেল রানাকে তুলে নিয়ে ৬ মাস গুম করে রেখেছিল। গুমের সময় তাকে অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয় বলে তিনি জানান। সোহেল রানা বলেন, ‘আমি সেই ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছি।’

শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ এবং র‍্যাবের ২০-২৫ জন অজ্ঞাত সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

এর আগে এক ব্যবসায়ীও একই ধরনের অভিযোগ করে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগে উল্লেখ করা হয়, ডিবি অফিসে ওই ব্যবসায়ীকে ১০ দিন ধরে নির্যাতন করা হয়েছিল।

আরো পড়ুন: গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করবো

উল্লেখ্য, এই অভিযোগগুলোর মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় যত গুমের ঘটনা ঘটেছে, তার সবগুলো তদন্ত চাওয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App