×

জাতীয়

কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিতে পদক্ষেপ নেয়া হয়েছে: শিল্পমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৯ পিএম

কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিতে পদক্ষেপ নেয়া হয়েছে: শিল্পমন্ত্রী

বৃহস্পতিবার "কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা এবং কোভিড-১৯ এর প্রভাব" শীর্ষক আলোচনা সভায় শিল্পমন্ত্রী ও মালয়েশিয়ার প্ল্যান্টেশন ইন্ড্রাট্রিজ ও কমোডিটিজ বিষয়ক মন্ত্রী। ছবি: ভোরের কাগজ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আয়োজিত "কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা এবং কোভিড-১৯ এর প্রভাব" শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ঢাকার ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তনের আয়োজিত এ অনুষ্ঠান মূল বক্তা হিসেবে বক্তৃতা করেন মালয়েশিয়ার প্ল্যান্টেশন ইন্ড্রাট্রিজ ও কমোডিটিজ বিষয়ক মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বিনতে কামারউদ্দিন।

ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মাদ হাশিম, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন, সদস্য জনাব কে এম মজিবুল হক, ইউএপির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সদস্য কাইয়ুম রেজা চৌধুরী প্রমুখ।

প্রধান আলোচক মালয়েশিয়ার মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বলেন, করোনাকালীন সময়ে লিঙ্গ সমতা একটা বিশেষ মোড় নেয় তবে নারীর ক্ষমতায়নে কোনো বিরুপ প্রভাব পড়েনি। এছাড়া, তিনি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, নারীর এই অধিকার নিশ্চিত করতে তার দেশ ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, গত ৫০ বছর ধরে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ছিল অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সরকার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করছে। আমরা আশা করি, ভবিষ্যতে এই সম্পর্ক আরও উন্নত হবে।

শিল্প মন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের উদ্যোগসমূহ এবং এক্ষেত্রে অগ্রগতির বিবরণও তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App