×

জাতীয়

ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট চালু বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৭:৩৭ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-টরন্টো ফ্লাইট অবশেষে চালু হচ্ছে। আগামীকাল বুধবার থেকে ফ্লাইট শুরু হবে। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট চালাবে বিমান।

মঙ্গলবার (২৬ জুলাই) বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বুধবার ভোর সাড়ে ৩টায় বিজি ৩০৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইট সরাসরি টরন্টোতে যাওয়ার কথা থাকলেও এখন তুরস্কের ইস্তাম্বুলে ১ ঘণ্টা যাত্রাবিরতি দেবে বলে জানিয়েছে বিমান। সেখানে উড়োজাহাজের জ্বালানি নেওয়া হবে। সে সময় যাত্রীদের উড়োজাহাজেই থাকতে হবে।তবে টরন্টো থেকে ফেরার সময় ফ্লাইটটি সরাসরি ঢাকা আসবে।

ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App