×

জাতীয়

৯৯৯-এ ফোন করে ‘জঙ্গির আত্মসমর্পণ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২২ পিএম

৯৯৯-এ ফোন করে ‘জঙ্গির আত্মসমর্পণ’

ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে নিজেকে জঙ্গি দাবি করে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে এক যুবক। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে।

৯৯৯ কল সেন্টারের পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করে জানান, ৯৯৯ কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল জয় তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।

সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকায় যায়। পরে উত্তরখান থানার ওসি ৯৯৯ কে জানান, তারা ২৬ বছর বয়সী তরুণ কলারকে উদ্ধার করেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান কল সেন্টারের পরিদর্শক আনোয়ার সাত্তার।

ফোনে ওই তরুণ বলেন, ২০২২ সালের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশ্যে কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারক্বীয়ায় যোগ দিতে ঘর ছেড়েছিলেন। এরপর ঢাকার বসুন্ধরা এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে পালিয়ে যান। একপর্যায়ে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির কাছে আশ্রয় নেন।

তিনি আরও বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন। এমন সব তথ্য জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ নম্বরে ফোন করেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App