×

জাতীয়

যুক্তরা‌জ্যে সন্তান জন্মদা‌নে ভারত শীর্ষে, বাংলাদেশ ৬ নম্বরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৬:৫৮ পিএম

যুক্তরা‌জ্যে সন্তান জন্মদা‌নে ভারত শীর্ষে, বাংলাদেশ ৬ নম্বরে
যুক্তরা‌জ্যে সন্তান জন্মদা‌নে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। এই তালিকায় বাংলাদেশে অবস্থান ছয় নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান ও সপ্তম স্থানে রয়েছে আফগানিস্তান। ন্যাশনাল অফিস ফর স্ট্যাটিসটিকসের (ওএনএস) সর্বশেষ ত‌থ্যে জানা গে‌ছে, ২০২২ সা‌লে ব্রিটে‌নে জন্ম না নেয়া মা‌য়ে‌দের গ‌র্ভে জন্ম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ নবজাত‌কের। এ তা‌লিকায় আফগানিস্তানকে পেছ‌নে ফে‌লে ভারত এখন সবার শী‌র্ষে। এরপ‌রেই আছে পা‌কিস্তান ও রোমা‌নিয়া। নবজাতকদের মা ও বাবার দু‌ইটি তা‌লিকায় শীর্ষ দ‌শের মধ্যে ষষ্ঠ‌ স্থা‌নে রয়েছেন বাংলাদেশিরা। ওএনএস-এর নতুন তথ্য থেকে জানা গেছে, ব্রিটে‌নের বাইরে জন্ম নেয়া মা‌য়ে‌দের সন্তান জন্মদা‌নের সংখ্যা ২০২১ সালে ছিল ১ লাখ ৭৯ হাজার ৭২৬। ২০২২ সা‌লে তা বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ জ‌ন। বিপরীতে, ইংল্যান্ড এবং ওয়েলসে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী নারীদের সন্তান জন্মদানের সংখ্যা ২০২১ সা‌লে ৪ লাখ ৪৫ হাজার ৫৫ থাক‌লেও ২০২২ সা‌লে তা কমে হয়েছে ৪ লাখ ২২ হাজার ১০৯। পরিসংখ্যানে দেখা গে‌ছে, গত বছর লন্ডনে জন্ম নেয়া দুই-তৃতীয়াংশ নবজাত‌কের (৬৬.৫ শতাংশ) পিতামাতার একজন বা উভয়েই যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছিলেন। এর আগে এক গবেষণায় দেখা গেছে, ব্রিটে‌নে সব‌চে‌য়ে বে‌শি বিয়ের হার বাংলা‌দেশি ক‌মিউনি‌টিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App