×

জাতীয়

আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম

আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আনসার ভিডিপি সদরদপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক/পরিচালক ও জেলা কমান্ড্যান্টদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক/পরিচালক ও জেলা কমান্ড্যান্টদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁও ইটিআই ভবনে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আনসার ভিডিপি সদরদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৮টি রেঞ্জের উপ-মহাপরিচালক, কুমিল্লা রেঞ্জের পরিচালক ও ৬৪ জন জেলা কমান্ড্যান্ট প্রশিক্ষণে অংশ নেন। এছাড়া প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পরিচালক (অপারেশনস্) সৈয়দ ইফতেহার আলী এবং উপপরিচালক (অপারেশনস্) কানিজ ফারজানা শান্তা।

প্রশিক্ষণে সংবিধান, নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও নির্বাচন কমিশনের ভূমিকার উপর সেশন পরিচালনা করেছেন নির্বাচন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধনীসহ), নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন-১৯৯১ এর উপর আলোচনা করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন ও সমন্বয়, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের সাথে আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয় ও যোগাযোগের উপর সেশন পরিচালনা করেছেন যুগ্ম-সচিব (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান তালুকদার।

ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা সাপেক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্যালট পেপার, ব্যালট বাক্সের নিরাপত্তা প্রদান, নির্বাচনী দায়িত্ব সমন্বয় সংক্রান্ত নির্দেশনাবলীর উপর সেশন নিয়েছেন যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহাম্মদ খান।

আনসার ও ভিডিপি গ্রাম প্লাটুনের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনী মালামাল সংগ্রহ ভোট পূর্ব, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন এবং প্রত্যাবর্তনকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে সমন্বয় ও যোগাযোগ, প্রিজাইডিং অফিসারের সাথে আনসার ও ভিডিপি সদস্যদের নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশনস্) মো. ফখরুল আলম।

ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহের উপর সেশন নিয়েছেন নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App