প্রিন্ট: ০৯ জুন ২০২৬, ১০:৩৭ এএম
আরো পড়ুন
রংপুরে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০১৮, ১১:০২ এএম
রংপুরের কাউনিয়া রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুনুর রশীদ তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায় নি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন