×

জাতীয়

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৭, ১১:৩৩ এএম

নীলফামারীর সৈয়দপুরে ইসমত আরা (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইসমত উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের স্ত্রী। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, সকালে কয়ানিজপাড়ায় তাদের বাসার পেছনে ইসমতের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, ইসমত তার স্বামী, সন্তান ও দেবর শফিয়ার রহমানকে (৪৫) নিয়ে কয়ানিজপাড়ার বাসায় থাকতেন। রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও দেবরকে আটক করা হয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App