×

জাতীয়

বিজিএমইএর টি-শার্ট পোলো -শার্ট হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৬:০৬ পিএম

বিজিএমইএর টি-শার্ট পোলো -শার্ট হস্তান্তর

ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক লাখ টি-শার্ট ও পোলো শার্ট হস্তান্তর করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রবিবার (১৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র কার্যালয়ে প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর কাছে টি-শার্ট ও পোলো শার্ট হস্তান্তর করেন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক।

এ সময় উপস্থিত ছিলেন জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, যুগ্মসচিব সৈয়দ নাসির এরশাদ ও অজয় কুমার চক্রবর্তী প্রমুখ।

টি-শার্ট ও পোলো শার্ট দেয়ায় বিজিএমইএ এবং বিকেএমইএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এছাড়া মুজিববর্ষ উদযাপনে স্ব-উদ্যোগে ক্যাপ ও কোটপিন সরবরাহকারীদের প্রতিও ধন্যবাদ জানান তিনি। মুজিববর্ষ সফলভাবে উদযাপনে সবার সহযোগিতা অব্যাহত রাখবেন।

ড. রুবানা হক বলেন, দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ অবদান বিজিএমইএ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। সবার কাজের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলন ঘটাতে পারলেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App