×

জাতীয়

অন্তর্বর্তী সরকার: বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের টিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৭:০৫ পিএম

অন্তর্বর্তী সরকার: বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের টিম

ছবি: সংগৃহীত

বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। 

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় প্রতিনিধিদল বঙ্গভবনে পৌঁছান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন। আলোচনা শেষে বিস্তারিত জানাবো হবে।

১৩ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, সারজিস আলম হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠক মাহফুজ আব্দুল্লাহ, নাসির আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।

আরো পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App