×

জাতীয়

সেই ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

সেই ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

বিদেশের বন্দরে অবস্থানের সময় জাহাজ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশের ১৯ জন নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত। পলাতক নাবিকদের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে কাছাকাছি থানায় অথবা নৌপরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ১৯ নাবিকের নাম ও ঠিকানা প্রকাশ করা হয়। এসব নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে যান। জাহাজগুলো বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থানকালে তারা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি। নাবিকদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের পাঁচজন করে এবং ফেনীর দুজন রয়েছেন। এছাড়া সাতটি জেলার সাতজন নাবিক রয়েছেন। এ নাবিকরা মূলত গত তিন বছরে বিদেশে পালিয়েছেন।

নৌপরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই ১৩ জাহাজের মধ্যে তিনটি বাংলাদেশি পতাকাবাহী। বাকি ১০টি বিদেশি পতাকাবাহী। এরমধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ একসঙ্গে চারজন পালিয়েছেন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে। ২০২৩ সালের ২৭ নভেম্বর মেঘনা অ্যাডভেঞ্চার রাশিয়া থেকে পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বন্দরে যাওয়ার পথে ওই চার নাবিক পালিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App