×

জাতীয়

ইরান-ইসরায়েল যুদ্ধ

কাতারের উপর ইরানের হামলা কোনভাবে মেনে নেওয়া যায় না

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

কাতারের উপর ইরানের হামলা কোনভাবে মেনে নেওয়া যায় না

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখিকে সোমবার (২ মার্চ) ফোন করেছেন। ফোনালাপে তিনি বলেন, ‘‘কাতারের ভুখণ্ডে ইরানের হামললায় কোনও অজুহাতে মেনে নেওয়া যায় না।’’ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের পাশাপাশি জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।

ফোনালাপে উভয়পক্ষ এ অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধির ঘটনাগুলো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরে এর গুরুতর প্রভাব এবং শান্তিপূর্ণ উপায়ে সব বিরোধ সমাধানের উপায় পর্যালোচনা করেছেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফোনালাপে জোর দেন যে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কাতারের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করা জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন, এটি ভালো প্রতিবেশীত্বের নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, ‘‘এটি কোনও অজুহাতে মেনে নেওয়া যায় না।’’

আরো পড়ুন: ইরানের নাতানজে পারমাণবিক স্থাপনায় হামলা

তিনি উল্লেখ করেন, কাতার ধারাবাহিকভাবে আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করেছে এবং ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংলাপ সহজতর করার জন্য কাজ করেছে। তার ভূখণ্ডকে নতুন করে লক্ষ্যবস্তু করা ভালো উদ্দেশ্যকে প্রতিফলিত করে না এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তির ওপর ভিত্তি করে বোঝাপড়ার ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে।

তিনি অবিলম্বে সব ধরনের উত্তেজনা বন্ধ করা, সংলাপে ফিরে আসা, যুক্তি ও প্রজ্ঞার প্রাধান্য এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সংকট নিয়ন্ত্রণে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App