×

জাতীয়

ঈদে ৭ দিনের ছুটিতে মহাসড়কে যেসব যানবাহন চলবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

ঈদে ৭ দিনের ছুটিতে মহাসড়কে যেসব যানবাহন চলবে না

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা আগামী ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বিআরটিএ জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশও দেওয়াহয়েছে।

যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এক গণবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছিলেন, ঈদ যাত্রার সুবিধার্থে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App