×

জাতীয়

সোমবার সুনামগঞ্জ যাচ্ছেন আল্লামা বাবুনগরী ও মামুনুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০১:০০ পিএম

সোমবার সুনামগঞ্জ যাচ্ছেন আল্লামা বাবুনগরী ও মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।

সোমবার সুনামগঞ্জ যাচ্ছেন আল্লামা বাবুনগরী ও মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর জুনাইদ আহমদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হক।

সুনামগঞ্জের দিরাইয়ে আগামীকাল সোমবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হবে। হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠান হবে। শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা। এ ব্যাপারে দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী বলেন, আমরা আশা করছি  দিরাইয়ে শানে রিসালাত সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হবে।  আমাদের সেরকম প্রস্তুতিও রয়েছে। সম্মেলন  সফল করতে পাঁচশত সেচ্ছাসেবক কাজ করবেন। এবং স্থানীয় প্রশাসনও আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App