×

খেলা

‘জাতীয় স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:০৫ এএম

‘জাতীয় স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত’

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়াঙ্গন নয়, এটি জাতীয় গৌরবের প্রতীক।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘আধুনিক রূপে সজ্জিত জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধায় এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়াঙ্গন নয়-এটি জাতীয় গৌরবের প্রতীক। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।’

অপর এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর, বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ (Google Pay) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে।’

আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে। এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ‘ডিজিটাল ওয়ালেট’ হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App