×

তথ্যপ্রযুক্তি

নিলামে উঠেছে অ্যাপল ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০২:২৩ পিএম

নিলামে উঠেছে অ্যাপল ১
নিলামে উঠেছে কম্পিউটারের ইতিহাসের অন্যতম পুরনো ডিভাইস অ্যাপল ১। ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে খ্যাত অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জসব ও স্টিভ ওজনিয়াক এটি নিজ হাতে ডিজাইন করে তৈরি করেছিলেন।আগামী মাসে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে আরআর অকশনের ওয়েবসাইটে অ্যাপল ১ নিলামে তোলা হবে। ১৯৭৬ সালে অ্যাপল ১ প্রথম বাজারে আসে। সেসময় মাত্র ২০০টি অ্যাপল ১ তৈরি করা হয় যার মধ্যে একটি কম্পিউটার আগামী মাসে নিলামে উঠতে যাচ্ছে। তখন ডিভাইসটির মূল্য ছিল ৬০০ মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে, নিলামে ডিভাইসটি দর ৩ লাখ মার্কিন ডলার থেকে শুরু হবে। সে সময় অ্যাপল ১ কম্পিউটারগুলো কেবল মাদারবোর্ড আকারেই বিক্রি হতো। স্টিভ জবস তখন তার যাতায়াতের একমাত্র মাধ্যম ভক্স ওয়াগন গাড়ি ও স্টিভ ওজনিয়াক তার এইচপি-৬৫ ক্যালকুলেটর বিক্রি করে এই প্রকল্পের জন্য ফান্ড তৈরি করেছিলেন। তবে তখনকার সময়ে অ্যাপল ১ কোনো পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, মাউস বা মনিটরের সঙ্গে বিক্রি হতো না। ক্রেতাদের এসব আলাদা কিনে জোড়া লাগাতে হতো।কিন্তু এতো কিছুর পরেও এসব অ্যাপল ১ মাদারবোর্ডকে আজকের ফ্যাশনেবল ম্যাক কম্পিউটারের পূর্বপুরুষ বলেই মনে করা হয়। পিসি ম্যাগাজিনের মতে, বিশ্বে এখন মাত্র ৫০টির মতো অ্যাপল ১ রয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App