×

দুর্ঘটনা

কুয়াশায় ঝরল শ্রমিকের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১২:৫৮ পিএম

কুয়াশায় ঝরল শ্রমিকের প্রাণ

ছবি: সংগৃহীত

অফিসে যাওয়ার পথে নীলফামারী সদর উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে তারেক রহমান নামে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মাহমুদা আক্তার।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সকাল ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের শিমুলতলী কাজীরহাট সংলগ্ন শিমুলতলা কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক রহমান সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি নতুন হাট ডাঙ্গাপাড়া গ্রামের জমিল উদ্দিনের ছেলে।

তিনি সনিক প্রা. লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী মাহমুদা আক্তারও একই কারখানায় কর্মরত। তিনি বর্তমানে গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী দুজন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কারখানায় যাচ্ছিলেন। সকালে ঘন কুয়াশা ছিল। দৃষ্টিসীমা কম থাকায় বিপরীত থেকে আসা ট্রাক্টর ও মোটরসাইকেল চালক কেউ কাউকে দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারেক নিহত ও মাহমুদা আহত হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আহতকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ঘটনার পর চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App