×

দুর্ঘটনা

এক্সপ্রেসওয়েতে দুই মেয়েসহ মা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০১:২৫ পিএম

এক্সপ্রেসওয়েতে দুই মেয়েসহ মা নিহত

ছবি: সংগৃহীত

ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একই দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারের যাত্রী দুই মেয়েসহ মা নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভাঙ্গার সলিলদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মো. জুয়েল শেখের স্ত্রী লুবনা বেগম (৩৮) এবং তার দুই মেয়ে সুরাইয়া আক্তার (১৭) ও জয়নব আক্তার (৩)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়ায় একটি চলন্ত ট্রাককে পেছন দিক থেকে একই দিকে আসা প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের আরও তিন যাত্রী আহত হয়ে চিকিৎসাধীন আছেন। ট্রাক ও প্রাইভেটকারটি শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App