×

দুর্ঘটনা

মাদরাসায় যাওয়ার পথে বাস চাপায় ভাই-বোন নিহত, আহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১০:৪০ এএম

মাদরাসায়  যাওয়ার পথে বাস চাপায় ভাই-বোন নিহত, আহত ৩

বাস চাপায় ভাই-বোন নিহত

কুমিল্লায় সুগন্ধা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও তার বোন ফাহিমা (৯)। তারা দুই ভাইবোন ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

স্থানীয়সূত্রে জানা যায়, দেবীদ্বারের ছগুরা এলাকায় নিউ সুগন্ধা বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ওই দুই শিশু প্রাণ হারায়। দুর্ঘটনা কবলিত সুগন্ধা বাসটি পালিয়ে গেলেও স্থানীয় উত্তেজিত জনতা পাঁচটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো পড়ুন: এক সপ্তাহ পর জেঁকে বসবে শীত!

মীরপুর হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক গিয়াসউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করে থানায় রেখেছে। নিহত দুই ভাইবোনের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পাঁচটি বাস ভাঙচুর করে। তবে ঘাতক বাসটি দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৩ শিক্ষার্থী আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৩ শিক্ষার্থী আশঙ্কাজনক

ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App