×

এশিয়া

এবার আমিরাতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ এএম

এবার আমিরাতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

নিহত ওই পাইলটের মৃতদেহ পাকিস্তানে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় শহর রাস আল খাইমাতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাকিস্তানি এক পাইলটসহ দুইজন নিহত হয়েছেন।

গত রবিবার (২৯ ডিসেম্বর) সৈকতে অবতরণের সময় সমুদ্রে বিধ্বস্ত হয় বিমানটি।

মঙ্গলবার গাল্ফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিহত ওই পাকিস্তানি পাইলট হলেন ২৬ বছর বয়সী ফ্রিয়াঞ্জা পারভীন। তার সঙ্গে ওই উড়োজাহাজে ছিলেন ভারতীয় ডাক্তার সুলাইমান আল মজিদ। তার বয়সও ২৬ বছর।

খালিজ টাইমস জানায়, উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ২টার দিকে কভ রোটানা হোটেলের কাছে সৈকতে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। ঘুরে ঘুরে আবর আমিরাতের দর্শনীয় স্থান দেখার জন্য এটি ভাড়া করা হয়েছিল।

আরো পড়ুন : দক্ষিণ কোরিয়ার পর এবার কানাডায় বিমানে আগুন

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল প্রাইভেট ট্যুরিজম এভিয়েশনের। পর্যটকদের জন্য ব্যবহার করা এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়।

আমিরাতের দূতাবাস জানিয়েছে, সোমবার (৩০ ডিসেম্বর) নিহত ওই পাইলটের মৃতদেহ পাকিস্তানে পাঠানো হয়েছে।

গত কয়েকদিন ধরে বিশ্বের নানান প্রান্তে বিমান দুর্ঘটনা ঘটছে। যার শুরু হয়েছিল ২৫ ডিসেম্বর, আজারবাইজানের একটি বিমান রাশিয়ায় বিধ্বস্ত হওয়ার মাধ্যমে। এই দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ জন। এরপর দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জনের মৃত্যু হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App