×

আওয়ামী লীগ

সাবেক উপজেলা চেয়ারম্যান রিন্টু কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

সাবেক উপজেলা চেয়ারম্যান রিন্টু কারাগারে

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক দায়ের হওয়া হত্যা মামলায় বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। 

এর আগে গত ২৯ ডিসেম্বর (রবিবার) রিন্টুকে রাজধানীর খিলগাঁও থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আরো পড়ুন: ঢাবিতে শেখ হাসিনার ছবি পুনরায় এঁকে গণ জুতা নিক্ষেপ

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বনশ্রীতে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হন মোসা. মায়া ইসলাম (৫১) নামে এক নারী। সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় মৃতের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (২৭) রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনাসহ ৮৭ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App