×

আওয়ামী লীগ

সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মৌসুমী রহমান অন্তর্বর্তী  সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের মাসব্যাপী ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে ছবি তুলেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়।

এর আগে সরকার বিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমীর বাড়িতে অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, তিনি বেশ কিছুদিন ধরে সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছেন। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App