×

আওয়ামী লীগ

এক্সকাভেটর দিয়ে ভাঙা হলো সাবেক মেয়র লিটনের বাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

এক্সকাভেটর দিয়ে ভাঙা হলো সাবেক মেয়র লিটনের বাড়ি

সরকার পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে গেছেন খায়রুজ্জামান লিটন। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয় ভবনটির সামনে। এছাড়া উৎসুক মানুষজনও ভিড় করেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে একটি এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। এ সময় বাসভবনের সামানের অংশ ও সীমানা প্রাচীরসহ দুপাশ ভাঙা হয়।

আরো পড়ুন : ১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ার ভাঙচুর-অগ্নিসংযোগ

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের এই তিনতলা বাড়িটি ছিল পরিত্যক্ত। শেখ হাসিনা সরকারের পতনের দিনই মহানগরীর উপশহরে থাকা এই বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে গেছেন খায়রুজ্জামান লিটন। এ পর্যন্ত তার নামে দুটি হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App