×

ব্যাংক

খেলাপি ঋণের বিষয়ে নতুন নীতিমালা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১২:১০ পিএম

খেলাপি ঋণের বিষয়ে নতুন নীতিমালা জারি

এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। ছবি : সংগৃহীত

আগামী মার্চের মধ্যে সব ধরনের ঋণ শ্রেণিকরণে আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণের জন্য নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নীতিমালায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে। এরপর অনাদায়ী হিসেবে ওই ঋণ ৯০ দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে।

বুধবার (২৭ নভেম্বর) খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

সাবেক আওয়ামী লীগের রাজনীতি-ঘনিষ্ঠ ব্যবসায়ী ও বড় ঋণখেলাপিদের চাপে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণসংক্রান্ত নীতিমালা শিথিল করেছিল। বর্তমানে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার এক বছর সময় পর্যন্ত গ্রাহক খেলাপিমুক্ত থাকার সুযোগ পান। ফলে গ্রাহক নতুন করে ঋণ নিতে পারেন।

নতুন এই নীতিমালা কার্যকর হলে দেশের খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়াতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সহযোগী ব্যবসায়ীদের দেয়া ঋণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ রেকর্ড দুই লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকায় পৌঁছেছে।

এছাড়া অবলোপনকৃত ঋণ ৬০ হাজার কোটি, অর্থঋণ আদালতে আটকা দুই লাখ ৭৮ হাজার কোটি। আদালতে রিট করার মাধ্যমে স্টে অর্ডার নেয়া ৭৬ হাজার কোটি টাকাও আন্তর্জাতিক রীতি অনুযায়ী খেলাপির খাতায় যুক্ত হবে। তাই আগামী বছর প্রকৃত হিসাবায়ন করলে খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

আরো পড়ুন : ‘অর্থনৈতিক মন্দার আশঙ্কা’

 


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কবি আল মুজাহিদী আর নেই

কবি আল মুজাহিদী আর নেই

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করা হচ্ছে

শফিকুর রহমান দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করা হচ্ছে

আট বছর পর পর্দায় ধানুশ-পল্লবী জুটি

আট বছর পর পর্দায় ধানুশ-পল্লবী জুটি

গঙ্গার ঘাটে শুয়ে আছেন সুনীল গ্রোভার, চেনা দায়!

গঙ্গার ঘাটে শুয়ে আছেন সুনীল গ্রোভার, চেনা দায়!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App