×

বরিশাল

শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পিএম

শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

ছবি : ভোরের কাগজ

ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঁঠালিয়া থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া থানা পুলিশ পরির্দশত (তদন্ত) সমীর কুমার দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি বাবু অমূল্য রঞ্জন বেপারী, গৌতম চন্দ্র বিশ্বাস গৌরাঙ্গ, কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, সাংবাদিক মো. ফারুক হোসেন খানসহ ৬টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ৪২টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকসহ দফাদার মহল্লাদারবৃন্দ।

পূর্বে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৪টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা উদযাপন হলেও এ বছর ৪২টি মন্দিরে পূজা উদযাপন হবে। কাঁঠালিয়া থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।

আরো পড়ুন : দুর্গাপূজায় সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App