×

বরিশাল

কুয়াকাটা

১৪ কেজি ওজনের পোয়া মাছ সাড়ে ১০ হাজার টাকা

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

১৪ কেজি ওজনের পোয়া মাছ সাড়ে ১০ হাজার টাকা

১৪ কেজি ওজনের সোনালী পোয়া মাছ। ছবি : ভোরের কাগজ

কুয়াকাটায় ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি সোনালী পোয়া মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তার জালে উঠে আসে এই বিরল মাছটি। 

জেলে ইলিয়াস মাঝি কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূলত ছোট ট্রলার নিয়ে কোড়াল মাছ শিকার করেন। মাছটি পাওয়ার পর তিনি বলেন, অবরোধ নিষেধাজ্ঞা কাটিয়ে যখন আমরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম, তখন লাক্কা মাছের সঙ্গে এই মাছটি আমার জালে আটকা পড়ে। এমন বড় মাছ খুব কমই পাওয়া যায়। আমি খুবই খুশি।

বুধবার (৬ নভেম্বর) সকালে মাছটি কুয়াকাটার আরিয়ান ফিসে নিয়ে আসা হয়, যেখানে ৭৫০ টাকা কেজি দরে নিলামে সাড়ে ১০ হাজার টাকায় আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেন। 

মৎস্য ব্যবসায়ী কাদের পহলান জানান, সোনালী পোয়া মাছটি খুবই কম দেখা যায় এবং সাধারণত ৪ থেকে ৪০ কেজি ওজনের হয়। আজকের নিলামে প্রায় ১০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে। 

মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, পোয়া মাছটি ভাল দামে বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। আশা করছি এখানেই মাছটি বিক্রি হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে মাছটি লম্বু পোয়া বা সোনালি পোয়া নামে পরিচিত। এটি সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App