×

বরিশাল

শীতার্তদের কম্বল দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

শীতার্তদের কম্বল দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

ছবি: ভোরের কাগজ

রাতের বেলা এলাকা ঘুরে ঘুরে উপজেলার গরীব-অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে সরকারের দেয়া কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান। 

একজন সরকারি কর্মকর্তা হয়ে পৌষের কনকনে শীত উপক্ষো করে রাতের বেলা গরিব অসহায়দের বাড়িবাড়ি এবং ছিন্নমূলদের জন্য রাজপথ ও হাট-বাজারের অলিগলি ঘুরে কম্বল বিতরণের ঘটনা গৌরনদীতে এই প্রথম। রবিবার (৫ জানুয়ারি) রাতে এ কাণ্ড ঘটিয়ে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ওই ইউএনও।

আরো পড়ুন: শান্তিগঞ্জে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জানা গেছে, ওই নির্বাহী অফিসার তার উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গরীব-অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য বের হন। তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে এবং রাজপথ ও হাট বাজারের অলি-গলি ঘুরে ওইদিন রাত ১১টা পর্যন্ত উপজেলার গরীব-অসহায় ও ছিন্নমূল শীতার্ত শতাধীক মানুষের মধ্যে সরকারের দেয়া কম্বল বিতরণ করেন।

ইউএনওর এমন কাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। ইউএনওর হাত থেকে শীতের তীব্রতা থেকে রক্ষার উপকরণ পেয়ে আপ্লুত হয়েছেন শীতার্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App