×

বিএনপি

যে মামলায় খালাস পেলেন মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০২:১০ পিএম

যে মামলায় খালাস পেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

এক যুগ আগে রাজধানীর পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৮ জনকে শুনানি শেষে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের খালাস দেন। তাদের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১২ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিল ৯ জন। এরমধ্যে একজন মারা যাওয়ায় বাকি আটজনকে খালাস দেয়া হয়।

খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।

আরো পড়ুন : রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটের আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, জানার অধিকার কোথায়?

প্যাকেটের আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, জানার অধিকার কোথায়?

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App