×

বিএনপি

বিএনপির গায়ে অন্য সিল মারলে পরিণতি ভালো হবে না: মির্জা আব্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

বিএনপির গায়ে অন্য সিল মারলে পরিণতি ভালো হবে না: মির্জা আব্বাস

১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। ছবি : সংগৃহীত

বিএনপির গায়ে অন্য সিল মারলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, বিএনপিকে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের দোসর এমন সিল মারার চিন্তা করবেন না। যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করছেন, তাদের পরিণতি ভালো হবে না। 

আরো পড়ুন : রাজনীতিবিদরা কী বলবেন এটা কি উপদেষ্টারা শেখাবেন?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দল গঠন করবে, বিএনপি তাদের স্বাগত জানায়। তবে এনিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা করবেন না।

পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিভেদ সৃষ্টি হলে দেশ গণতন্ত্রের চেহারা কোনো দিন দেখতে পারবেনা বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। 

‘আবারে এক/এগারোর পায়তারা করছে  করছে বিএনপি’ উপদেষ্টাদের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস জানান, ১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App