×

রাজধানী

স্বেচ্ছা অবসরে ২৫ হাজার পাটকল শ্রমিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ০৫:৩৩ পিএম

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর প্রায় ২৫ হাজার স্থায়ী শ্রমিককে স্বেচ্ছা অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২৮ জুন) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে লোকসান রোধ করতে না পাড়ায় সরকার শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে এই খাতকে এগিয়ে নিতে চায়। পাটকলগুলোতে ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী কর্মচারী রয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের চাকরির অবসান করতে। পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার পর পিপিপির (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) আওতায় পাটকলগুলোর আধুনিকায়ন করে উৎপাদনমুখী করা হবে। তখন এসব শ্রমিক সেখানে চাকরি করার সুযোগ পাবেন।

বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া জানান, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯৫৪ জন পাটকল শ্রমিক অবসরে গেছেন। কিন্তু অর্থ সঙ্কটে তাদের অবসর ভাতা দেয়া এখনও সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

সারজিস আলম একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App