×

রাজধানী

পান্থপথে নারীর লাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৫:৫২ পিএম

রাজধানীর পান্থপথ থেকে রাস্তার পাশ থেকে গলায় ওড়না পেচানো অজ্ঞাতনামা (৪০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কলাবাগান থানার ওসি (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান জানান, পান্থপথ জামে মসজিদের পাশের রাস্তা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল সালোয়ার কামিজ। তার গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে রাতে মৃতদেটি ওখানে ফেলে গেছে। তার পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App