×

রাজধানী

অটোরিকশা চালকদের অবরোধ, মেট্রোরেলের ২ স্টেশনের গেট বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৩:১৭ পিএম

অটোরিকশা চালকদের অবরোধ, মেট্রোরেলের ২ স্টেশনের গেট বন্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চালকরা। এ কারণে মেট্রোরেল ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ নম্বর স্টেশনের দুটি গেট বন্ধ করে রেখেছে পুলিশ।

রবিবার (১৯ মে) দুপুরে এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, রিকশাচালকরা হাতে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সকাল থেকে এ অবস্থার কারণে এমআরটি পুলিশও নিরাপত্তা জোরদার করেছে মিরপুর-১০ নম্বর স্টেশনে।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, মেট্রোরেল ও যাত্রীদের নিরাপত্তার জন্য মিরপুর-১০ নম্বর স্টেশনের উত্তরের দুটি গেট বন্ধ রাখা হয়েছে। এ গেট দুটি বন্ধ থাকলেও অন্য গেট যথারীতি খোলা রয়েছে এবং যাত্রীরা পারাপার হতে পারছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App