×

রাজধানী

গুলশানে দুজনকে গলাকেটে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পিএম

গুলশানে দুজনকে গলাকেটে হত্যা

রাতের কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে দুই ব্যক্তিকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেনি পুলিশ। নিহতরা হলেন- রফিক (৮০) ও সাব্বির (১৬)।

রফিকের গ্রামের বাড়ি বরিশাল সদরে এবং সাব্বিরের ময়মনসিংহের গৌরীপুর এলাকায়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৮নং রোড থেকে দুজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরো পড়ুন : গ্যাসের চুলা বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ

যাত্রী উপচে পড়লেও কেন লোকসানে রেল? প্রশ্ন পলাশ মাহমুদের

যাত্রী উপচে পড়লেও কেন লোকসানে রেল? প্রশ্ন পলাশ মাহমুদের

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App