×

রাজধানী

কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১১:৪৪ পিএম

কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ানবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় নুরনবী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরনবীর বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী গ্রামে। তিনি কারওয়ানবাজার এলাকায় বাস করতেন এবং সেখানে মাছ বিক্রির ব্যবসা করতেন।

নুরনবীর সহকর্মী মো. জুয়েল কবির জানান, সন্ধ্যার দিকে কমলাপুর থেকে বিমানবন্দরের দিকে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় নুরনবী গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন, তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, যে বিষয়ে অবহিত করলেন সেনাপ্রধান

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App