×

রাজধানী

মধ্যরাতে মিরপুরে আবাসিক ভবনে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম

মধ্যরাতে মিরপুরে আবাসিক ভবনে আগুন

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান।

তিনি বলেন, রাত ২টা ১২ মিনিটের দিকে কাজীপাড়ায় ৯তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে আরো দুটি ইউনিট যোগ দেয়।

আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেননি তিনি। শাজাহান বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন : মধ্যরাতে ফতুল্লায় আগুনে পুড়ল পলি কারখানা 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App