×

রাজধানী

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১২:১২ পিএম

রাজধানীর জুরাইনে নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে কবির হোসেন (১৭) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা সাড়ে ১১ টায় মৃত ঘোষণা করেন।

চাপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সে। বর্তমানে ওই ভবনটিতেই থাকতো সে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. মতিউর রহমান জানান, জুরাইন জামে মসজিদের পাশে একটি নির্মানাধীন ৮ তলা ভবনে রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতো কবির। মাত্র ১০ দিন হয় সে কাজে যোগ দিয়েছে। আজ সকালে ভবনটির ৬ তলায় কাজ করার সময় পা পিছলে ৫ তলায় পড়ে যায় সে। এতে তার মাথায় আঘাত পায়। পরে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App