×

চট্টগ্রাম

সাবেক এমপি বদি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১০:১৯ পিএম

সাবেক এমপি বদি গ্রেপ্তার

কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। 

র‍্যাব-৭ জানায়, চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ খ্যাত বদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এর আগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে ঢাকায় র‍্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

আরো পড়ুন: ২৫ জেলার ডিসি প্রত্যাহার

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App