×

চট্টগ্রাম

নোয়াখালীতে ভারী বর্ষণে জলাবদ্ধতা, ফের দুর্ভোগে মানুষ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ এএম

নোয়াখালীতে ভারী বর্ষণে জলাবদ্ধতা, ফের দুর্ভোগে মানুষ

ছবি: ভোরের কাগজ

নোয়াখালীতে টানা ২০ দিনের বন্যায় এখনো ১১ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বিভিন্ন আশ্রয়নে আশ্রিত আছেন ৩৫ হাজার মানুষ। এর মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত টানা ভারী বর্ষণে জেলাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ফের দুর্ভোগে পড়েছে লাখ লাখ মানুষ। 

জেলা শহর মাইজদী, দত্তেরহাট, মাইজদী বাজারসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে ভারী বর্ষণে বেশিরভাগ শাখা সড়ক, দোকানপাট ও মানুষের বাড়িঘরে পানি উঠে গেছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আবারো আশ্রয়নে ছুটটে হবে স্থানীয়দের। টানা এই বৃষ্টিতে নিম্নআয়ের ও শ্রমজীবি মানুষরা চরম বিপাকে পড়েছেন।

জেলা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে জেলায় আজ (শনিবার) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

আরো পড়ুন: পানিবন্দি কক্সবাজার, আটকা পড়েছেন হাজারো পর্যটক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাকিবের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

সাকিবের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

এক মাসেই দুই বার বেতন বৃদ্ধি সেনাবাহিনীর

এক মাসেই দুই বার বেতন বৃদ্ধি সেনাবাহিনীর

প্রয়োজনে দু-একটা রগ কেটে ইতিহাস তৈরি করুন

গকসু এজিএস প্রয়োজনে দু-একটা রগ কেটে ইতিহাস তৈরি করুন

আখাউড়া রেলওয়ে স্টেশনের উন্নয়নে প্রতিমন্ত্রীর কাছে ১৫ দফা দাবি

আখাউড়া রেলওয়ে স্টেশনের উন্নয়নে প্রতিমন্ত্রীর কাছে ১৫ দফা দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App